1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

মোবাইলে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্র বাবুলের

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২৬১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::কানে ইয়ারফোনে লাগিয়ে মোবাইলে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল স্কুলছাত্র বাবুল হোসেন (১৫)। আজ সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের অদূরে শিবপুর গ্রামের পাশে ঈশ্বরদী-ঢাকা রেলপথে ঘটনাটি ঘটে।

বাবুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ইউসুফ আলী জানান, বাবুল ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গান শুনতে শুনতে ওই রেলপথ ধরে স্কুলে যাচ্ছিল। পেছন থেকে আসছিল নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন। কিন্তু কানে ইয়ারফোন থাকায় সে কোনো শব্দ পায়নি। কাটা পড়ে ট্রেনের নিচে। বাবুলের মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। অনেক শিক্ষার্থী ছুটে যায় পার্শ্ববর্তী রেলপথে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইকবাল জানান, বাবুল হোসেনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com