1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

মৌচাকে ‘আল্লাহু’-সদৃশ লেখা? দেখতে মানুষের ভিড়

  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যশোরের অভয়নগরে একটি মৌচাকে ‘আল্লাহু’-সদৃশ লেখা দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম এলাকার শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে থাকা ওই মৌচাক দেখতে শত শত মানুষ ভিড় করছে।

উপজেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সহসভাপতি ওই বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, তাঁর বাড়িতে পাঁচটি মৌমাছির চাক আছে। প্রতিবছর মৌমাছি এ ধরনের চাক তৈরি করে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাড়ির দ্বিতীয় তলায় একটি জানালার পাশের মৌচাকের একাংশে তিনি ‘আল্লাহু’-সদৃশ লেখা দেখতে পান। পরে স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিদের বাড়িতে এনে বিষয়টি দেখালে তারা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠেন। এরপর থেকে শত শত মানুষ ওই মৌচাক দেখতে আমার বাড়িতে আসতে শুরু করে। দুপুরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মৌচাকটি কেটে ফেলা হয়। এবং দেখা যায় মৌচাকের মোমে ‘আল্লাহু’-সদৃশ লেখা।

স্থানীয় ইমাম ও মুসল্লিসহ এলাকাবাসী জানায়, মহান সৃষ্টিকর্তা মানুষেকে হেদায়েত দিতে এ ধরনের বিস্ময় সৃষ্টি করে থাকেন। শহিদুল ইসলামের বাড়িতে মৌচাকে এমনই বিস্ময় দেখা গেছে।

সুত্র-কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com