1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মৌলভীবাজারে অটোরিকশা ভাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে কথাকাটাকাটি জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্তিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাকা গুলি ছুড়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারে হামিদপুর গ্রামের বাসিন্দা জিলু মিয়ার ছেলে সিএনজি চালক আরিফ মিয়ার সাথে পার্শবতী তুলাপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি মেম্বার লুৎফুর রহমানের ভাতিজা কাজল মিয়া ও বিলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষ মারামারি শুরু করে। খবর পেয়ে দু’পক্ষের আত্মীয়স্বজন মারামারিতে যোগ দেয়। পরে পুলিশ এসে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাকা গুলি ছুড়ে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে। 

এঘটনায় দু’পক্ষেরকমপক্ষে ১৫জন আহত হয়েছেন। আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ সতর্ক রয়েছে যাতে ঘটনাটি আর না বাড়ে। এঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com