1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজারে জামাতার হাতে শাশুড়ি খুন

  • Update Time : রবিবার, ২০ মে, ২০১৮
  • ২৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মৌলভীবাজারে পারিবারিক কলহের জের ধরে মেয়ে জামাইয়ের হাতে শ্বাশুড়ি খুন হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের শমসেরনগর রোডের শ্যামলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে আগেরদিন বিকেলে মেয়ে জামাই আলী মিয়ার সঙ্গে শ্বাশুড়ি রুকেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শ্বাশুড়ির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহতবস্থায় রুকেয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলা বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com