1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

মৌলভীবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

  • Update Time : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৩১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের নিতেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস আটক করেছে পুলিশ।

নিহত অটোরিকশাযাত্রীর নাম মমতা বেগম (৬০)।

আহতরা হলেন- হামিদ মিয়া (২৮), ফয়সল মিয়া (২৫)। এক জনের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায় শাহীবাগ এলাকায় ।

নিহত মমতা বেগমের ছেলে শফিক জানান, একটি মামলার হাজিরা দিতে তারা মৌলভীবাজারে এসেছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার এসআই নাফিস সাদেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com