1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মৌলভীবাজারে মাদক সম্রাট জিতু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৩৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :::

মৌলভীবাজারে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুহিবুর রহমান জিতু (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার তার ১২টার দিকে মৌলভীবাজার ও কুলাউড়া সড়কের রায়শ্রী নামে এলাকায় এ ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ ডিবি পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিতুর বাড়ি চাঁদনীঘাট ইউনিয়নের নিমারাই গ্রামে। বর্তমানে সে মৌলভীবাজার শহরের বেরিরচড় এলাকায় একটি বাসা নিয়ে বসবাস করতো।

আহত তিন পুলিশ হলেন, ‘উপ-পরিদর্শক মুবিন উল্লাহ (৪৫), কনস্টেবল কবির আহমদ (৪৪), কনস্টেবল সোহেল মিয়া (৪০)।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, তিন শতাধিক ইয়াবা, রাম দা উদ্ধার করা হয়েছে ।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক হচ্ছে বিক্রি হচ্ছে এই সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে গেলে জিতু ও তার সহযোগী শিপন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ডিবি পুলিশও পাল্টা গুলি করলে জিতু নিহত হয়। নিহত জিতু শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলাসহ ১৮ থেকে ২০টি বিভিন্ন মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com