1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে মালবাহী ট্রাকের গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দুইজনের

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন, আব্দুল মুহিত সবুজ। তার বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকা থেকে ফল ও সবজি বোঝাই একটি মিনি ট্রাক মৌলভীবাজার আসার পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।

এ সময় গাড়িতে থাকা অপর দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, ‘নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারি নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com