1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:

মৌলভীবাজারে লাইভে এসে যাদু শিল্পীর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে এক পর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুমন মিয়া (৩৫) নামে এক যাদু শিল্পী।

সোমবার (১৬ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

যাদু শিল্পী সুমন মিয়া সদর উপজেলার গয়ঘর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। পাশাপাশি যাদু খেলাও দেখাতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদু শিল্পী সুমন তার আইডি থেকে লাইভে আসেন। লাইভের দর্শকরা দেখতে পান ফেইসবুক লাইভে এসে তিনি সবার কাছে ক্ষমা চান। একপর্যায়ে দড়িতে ফাঁস লেগে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসার মৃত্যু ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ফেইসবুক লাইভের বিষয়টা আমরাও শুনেছি। গভীর তদন্তের জন্য আজ ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com