1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

মৌলভীবাজারে সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ৩, আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৩১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় দলিল লেখক সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মাইক্রোবাস ও কারসহ ২ জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অফিসের আসবাবপত্র ভাংচুর ও নগদ লক্ষাধিক টাকা লুটপাট করা হয়।

আহত দলিল লেখকরা হলেন ফয়সল আহমেদ (২৫), রাসেল আহমদ (৩৫) ও সুমন আহমদ (৩২)। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হলেন সদর উপজেলার শেরপুর এলাকার মছদ্দর মিয়ার ছেলে রাজু মিয়া ও রাজনগর উপজেলার ব্রাম্মণ গ্রামের রশিদ মিয়ার ছেলে লুকমান মিয়া।

দলিল লেখক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি মসব্বির আলী জানান, সদর উপজেলার কনকপুর ইউনিয়নের সাবেক মেম্বার আক্কাস আলীর সঙ্গে একজন দলিল লেখকের কথা কাটাকাটি হয়। বিষয়টি আমরা মীমাংসা করে দেই। কিন্তু এর মধ্যে আক্কাস আলী তার ছেলে রুবেলসহ দুইটি মাইক্রোবাস করে সন্ত্রাসী দলবল নিয়ে এসে অফিসে অতর্কিত হামলা চালান।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে। এছাড়া একটি কার ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com