1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

মৌলভীবাজারে নারকেল গাছ থেকে পড়ে ছাত্রলীগ কর্মী মৃত্যু

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ২৪২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজারে নারকেল গাছ থেকে পড়ে সেয়দ সাইদুর রহমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চাচাতো ভাই।

পারিবারিক সূত্র জানায়, পৌর শহরের বেরীরপাড়স্থ ফিরোজ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইদুর রহমান রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারকেল গাছে উঠতে যেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পরিবারে ৮ ভাই-বোনের মধ্যে সবার ছোট সাইদুল। সাইদুর রহমানের দুলাভাই ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com