1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ম্যাজিস্ট্রেট দেখে ১০ মিনিটে উধাও বৌভাতের অতিথিরা

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রামের সীতাকুণ্ডে লকডাউন অমান্য করে কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানের আয়োজন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার বারৈয়াঢালার টেরিয়াইল বাজারে অবস্থিত রাখী কমিউনিটি সেন্টারে এই অভিযানকালে কমিউনিটি সেন্টারের মালিক ও বিয়ের বরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শাহাদাত হোসেন। এ সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেখে ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অতিথিরা।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন জানান, লকডাউনে বিয়ে, বিবাহোত্তর অনুষ্ঠানসহ সব ধরণের জমায়েত নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় অবস্থিত রাখী কমিউনিটি সেন্টারে স্থানীয় ফেদাইনগর গ্রামের সূর্য মোহন নাথের পুত্র সুজন চন্দ্র নাথ এর বৌভাত অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে তিনি বুধবার বিকাল ৩টায় সেখানে অভিযান পরিচালনা করে রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূঁইয়াকে ১০ হাজার টাকা ও বর সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা জরিমানা করেন। শেষে সবাইকে কমিউনিটি সেন্টার ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় দেন। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা কমিউনিটি সেন্টার ত্যাগ করে চলে যান।
ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন আরো বলেন, লকডাউনে কোথাও এ ধরণের কোনো জমায়েত হতে দেব না। কোনো জমায়েতের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যহত থাকবে। কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com