1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানা থেকে সরঞ্জামসহ আটক ২

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৫৭০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ময়মনসিংহে অস্ত্র তৈরীর একটি কারখানা থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-১৪। এরা হচ্ছেন- সোহেল মিয়া (২২) ও আরমান (২৪)।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক লে: কর্ণেল শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীরা জড়ো হয়ে অস্ত্র তৈরী করছে এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি সুরক্ষিত কক্ষের চকির উপর থেকে উদ্ধার করা হয় চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, দু’টি চাপাতি, পাঁচটি চাকুসহ অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম। এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরীর কারিগর নূর উদ্দিন, আকাশ ও রাজু পালিয়ে যায়। নূর উদ্দিন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলেও জানায় র‌্যাব।

তিনি আরো জানান, অভিযানকালে দৌড়ে পালানোর সময় আটক করা হয় সোহেল মিয়া ও আরমানকে। পরে সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঈন উদ্দিন আহম্মেদ এর বাসা ভাড়া নিয়ে অস্ত্র তৈরী ও বিক্রির কথা স্বীকার করেছে। জড়িতদর গ্রেফতারসহ আরো অস্ত্রের সন্ধানে তল্লাশী অভিযান চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com