1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে আগুন

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ২৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। এসময় লাইফ সাপোর্টে থাকা রোগীদেরকে অন্য ইউনিটে সরিয়ে নেয়া হয়। মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা রাস্তায় বেরিয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, র্যা ব ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি।

আইসিইউ ইউনিটের প্রধান প্রফেসর ডা. ফজলুল হক খান পাঠান জানান, সকাল হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ধোঁয়া আচ্ছন্ন পড়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানোর পর লাইফ সাপোর্টে থাকা ৬জন রোগিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে লাইফ সাপোর্টের কয়েকটি মেশিন ও এসিসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিসাধিত হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com