1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

যুক্তরাজ্যে দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতি নিহত

  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দম্পতি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রেডিস বার্মিংহাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)। তারা ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন। আবদুর রহমান সেখানে ব্যবসা করতেন। নিহত আবদুর রহমান মুয়িম মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেডিস বার্মিংহাম মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দম্পতির ঘনিষ্ঠ প্রবাসী বাংলাদেশিরা জানান, আবদুর রহমান ও পাপিয়া মঙ্গলবার একটি বাড়িতে খাবার দিতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com