1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নতুনদের নাগরিকত্ব দেওয়া বন্ধ

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার কয়েকদিনের মাথায় নতুনদের নাগরিকত্ব দেওয়া বন্ধ করলো মার্কিন সরকার। অনির্দিষ্টকাল পর্যন্ত মার্কিন সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা গেছে।

তবে এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের কিনা, তা এখনো নিশ্চিত নয়। খবরে বলা হচ্ছে, এফিবিআইয়ের ‘নেম চেক’ নামের নাগরিকত্ব প্রদানের একটি প্রক্রিয়ায় সিস্টেমজনিত জটিলতার কারণে আপাতত নাগরিকত্ব প্রদান বন্ধ করা হয়েছে। গত সপ্তাহে এই জটিলতায় পড়ে এফবিআই।

এছাড়া মার্কিন সরকার নাগরিক হতে আগ্রহী ব্যক্তিদের আবেদন গ্রহণও বন্ধ করে দিয়েছে। এর ফলে নতুন কেউ এখন আবেদনই করতে পারছে না। মার্কিন অভিবাসন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

কবে নাগাদ আবার মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে বা আবেদন গ্রহণ করা হবে, এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, ‘নেম চেক’ হলো মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করা ব্যক্তির অতীত পর্যালোচনা করার একটি প্রক্রিয়া। এতে আবেদনকারী ব্যক্তির ইতিহাস, অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি বিবেচনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com