1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের এক বাংলাদেশি কর্মকর্তা নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। হেমায়েত উদ্দিন সরকার নামের ৩৭ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী ও সাড়ে ৩ বছর বয়েসী ছেলেকে নিয়ে কুইনসের সেন্ট আলবেন্স এলাকার একটি বাড়িতে থাকতেন। নিউ ইয়র্কের পুলিশ এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পুলিশ বলছে, স্থানীয় সময় রোববার বিকালে ওই বাড়ির বেইজমেন্টে তিনি আত্মহত্যা করেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এসম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।

ময়নাতদন্তের জন্যে হেমায়েতের লাশ সিটি মেডিকেল এক্সামিনারের অফিসে নেওয়া হয়েছে।

তিনি যখন বেইজমেন্টে ওই ঘটনা ঘটান, তার স্ত্রী-সন্তান, বাবা ও পরিবারের অন্য সদস্যরাও সে সময় বাসাতেই ছিলেন।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সভাপতি আব্দুল খালেক খায়েরসহ কম্যুনিটি লিডার বাকির আজাদ সেখানে যান এবং হেমায়েতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

স্থানীয় বাংলাদেশিরা জানান, সিরাজগঞ্জের ছেলে হেমায়েত উদ্দিন সরকার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০০ সালে। ২০০৫ সালে তিনি নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর মোট পাঁচজন পুলিশ অফিসার আত্মহত্যা করলেন। নিউ ইয়র্ক সিটিতে ৪৯ হাজার পুলিশ অফিসারের মধ্যে হাজারখানেক বাংলাদেশি রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com