1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

রংপুরে খাদেম হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর ১২টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

রোববার সোয়া ১২ টায় রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এই হত্যা মামলায় ৬ জন খালাস দেওয়া হয়েছে।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে তারা।

এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।

রায় উপলক্ষে রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা ১১ জঙ্গিকে আদালতে আনা হয়। তারা হলেন মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, সরওয়ার হোসেন, সাদাত ওরফে রতন, তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন, বিজয় ওরফে আলী ওরফে দর্জি ও বাবুল আখতার।

গত বছরের ৩ জুলাই আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে দুজন পলাতক। তারা হলো নজিবুল ইসলাম ও চান্দু মিয়া। তাদের মধ্যে মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া ও সাখাওয়াত হোসেন চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com