1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

:রাজধানীর উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শনিবার বেলা সাড়ে ১১টার পর দুই দলের নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাকেল ছোড়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তবে শুরুতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করতে বিএনপির পাঁচ থেকে সাতশ নেতাকর্মী মিছিল নিয়ে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বিএনএস টাওয়ারের সামনে যান। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের গলি থেকে মূল সড়কের দিকে আসেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রায় ১৫ মিনিটের মধ্যে উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পথচারী ও স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুত্র সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com