1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

রাজধানীর উত্তরায় তিনটি ভবনে অগ্নিকান্ডে নিহত-২

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর উত্তরায় তিন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সি-শেল ভবন, একে টাওয়ার ও পরী ম্যানশনের আগুন নিয়ন্ত্রণ করা হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল জানান, সকাল সোয়া ১০টার দিকে উত্তরার রাজলক্ষ্মীতে পরী ম্যানশনে অবস্থিত সী-শেল আবাসিক হোটেলের ৩০২ নং কক্ষ থেকে দুই লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা হোটেলে গেস্ট হিসেবে উঠেছিলেন।

এছাড়া ওই ভবনের ছাদ থেকে দুইজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বেলা ১১টার দিকে ওই তিন ভবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

নিহতের লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ভোর সাড়ে ৪টার উত্তরার রাজলক্ষ্মীতে সি-শেল ভবন, একে টাওয়ার ও পরী ম্যানশনের আগুন লাগে।

প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে সী-শেল নামে চার তলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের একে টাওয়ার (ছয় তলা) ও পরী ভবনে (ছয়তলা) ভবনে ছড়িয়ে পড়ে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন।

তদন্ত কমিটি গঠন: অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার ব্রিগেডের ডেপুটি ডিরেক্টর দেবাশীষ বর্ধনকে প্রধান করে সোমবার দুপুরের দিকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com