1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

রাজন হত্যাকারীরা জানোয়ার তাদের বিচার হবে-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫২৭ Time View

সিলেট প্রতিনিধি :: নিহত শিশু সামিউল আলম রাজনের বাবা ও স্বজনের সাথে পুলিশ দুর্ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বাদজুমা সদর উপজেলার বাদেআলী গ্রামের রাজনের মা-বাবাকে সমবেদনা জানানোর পর উপস্থিত সাংবাদিককের কাছে এ ক্ষোভের কথা জানান তিনি।

তিনি বলেন, আমি শুনেছি কিছু পুলিশ সদস্য রাজনের বাবার দেয়া মামলা নেয়নি। উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এটা লজ্জার ব্যাপার। যারা রাজনের বাবার সাথে খারাপ আচরণ করেছেন তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, একটা ছোট্ট বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা কোনভাবে মেনে নেয়া যায় না। যারা হত্যাকাণ্ডের সাথে জাড়িত তারা খুবই খারাপ। রাজন হত্যাকারীদের জানোয়ার মন্তব্য করে তিনি বলেন, তাদের বিচার খুব দ্রুত করা হবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রামবাসীদেরও বিচার করা উচিত। নিহত সামিউল আলম রাজনের একমাত্র ভাইয়ের লেখাপড়া ও তাদের পরিবার যাতে নির্বিঘেœ জীবনযাপন করতে পারে সেজন্য প্রাথমিকভাবে একটি ফান্ড গঠন করে সেখানে ৫ লাখ টাকা রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নির্দেশ দিয়েছেন।

এ সময় অর্থমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুবলীগ নেতা আলম খান মুক্তি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com