1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

রাজাকার সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যক্রর-জাতি কলঙ্কমুক্ত

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৪৬৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদকে নিজ জেলা ফরিদপুর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাদের স্বজনরা জানিয়েছেন।মূলত রাষ্ট্রপতির কাছে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পরপরই ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যায়। ফাঁসি কার্যকরের আগে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের সদস্যরা।
শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন মুক্তিযোদ্ধারা। এছাড়া ফাঁসির রায় বাস্তবায়নের ইতিহাসের দায়মুক্তির পেথে বাংলাদেশ এগিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ জাহানারা ইমামের ছেলে সাইফ ইমাম জামী অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন আনন্দ প্রকাশ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com