1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ছাত্রলীগ সভাপতির মধ্যে বিরোধ নিস্পত্তি

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৪৪৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠুর মধ্যে সৃষ্ট বিরোধ শুক্রবার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শেষ হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে ভূল বুঝাবুঝির বিষয়টি আপোষে নিস্পত্তি করে দেয়া হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁঈয়া, কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, রানীগঞ্জের প্রবীণ ব্যবসায়ী মকবুল হোসেন,ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলৗ ও ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠুর মধ্যে ভূল বুঝাবুঝির নিরসন করে দেয়া হয়। উল্লেখ্য গত ১৬ অক্টোবর রানীগঞ্জ বাজারে আওয়ামীলীগ দলীয় অফিসে বক্তব্য দেয়া নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী ও ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু বিরোধে জড়িয়ে পড়েন। এনিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর নিজ গ্রাম বাঘময়না ও ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি মিঠুর নিজ গ্রাম গর্ন্ববপুর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com