1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

রায়ে সন্তুষ্ট নন কামরান

  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ২৮১ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণায় সন্তুষ্ট নন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান।

বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় রায়ের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি।

বদর উদ্দিন আহমেদ কামরান জানান, মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি না হওয়ায় তারা হতাশ। উচ্চ আদালতে এ বিষয়ে আপিলের আহ্বান জানিয়ে আদালতের রায়ের প্রতি আওয়ামী লীগ শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে জড়ো হন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয় থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংঘটনের নেতাকর্মীরা। রায় ঘোষণার পর সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ কোর্ট পয়েন্টে সমাবেশ করে।

এ রায়ের কারণে সিলেটে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপির) পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন আজ বুধবার (১০ অক্টোবর) এই রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com