1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

রেললাইনে খন্ড-বিখন্ড সেই তরুনীকেও ধর্ষন করে হত্যা করা হয়েছিল

  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নগর রেল ক্রসিং এলাকা থেকে উদ্ধার করা তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। কারণ তার বোরকা ও পরীক্ষার ফাইল রেললাইনের পাশেই পাওয়া গেছে।

খণ্ড-বিখণ্ড হওয়া সেই তরুণীর পরিচয় পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম তন্নি (২৪)। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ফাইনাল বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

তন্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও কমলগঞ্জের পতনউষার গ্রামের রাসেল আহমদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মার্চ) রাতে গোপালনগর রেল ক্রসিংয়ের পাশে রেললাইনের ওপর এক নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ থানা পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশ এবং শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, এক নারীর দেহ, দুই পা এবং মাথা রেললাইনের ওপর পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটিনাস্থলে গিয়ে তন্নির পরিচয় নিশ্চিত করেছে। এ সময় রেললাইনের পাশে তার ব্যবহৃত পরীক্ষার কাগজপত্র, বোরকা, পায়ের জুতা ও মোবাইলফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি ধর্ষণ ও হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। তিনি আরো জানান, আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com