1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

রোববার জগন্নাথপুর আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ৩৪৬ Time View

স্টাফ রিপোর্টার:: রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী স্মরণ অনুষ্ঠানের যোগদিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে জগন্নাথপুর আসছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ৮ নভেম্বর মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী অনুষ্ঠানে যোগদিতে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বর্তমান সরকারের প্রবীণ মন্ত্রী সিলেটের কৃতিসন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আমন্ত্রন জানান। মন্ত্রী এতে রাজি হওয়ায় সংস্কৃতিমন্ত্রনালয়ের আমন্ত্রনে রাধারমণ দত্তের স্মরণ উৎসবে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করা হয়। স্মরণ উৎসবে বিশেষ অতিথি করা হয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে। তাদের সাথে এই স্মরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন ্রসুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সাংসদ শাহানা রব্বানী তথ্য সচিব মর্তুজা প্রমুখ। দ্পুুর দুইটায় মন্ত্রীদের হ্যালিকাপ্টার জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামবে। পরে দুপুরের আপ্যায়ন শেষে বেলা আড়াইটায় জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে স্মরণ অনুষ্ঠানে যোগদান শেষে তারা ঢাকা ফিরে যাবেন। বর্তমান সরকারের শাসনামলে এই প্রথমবারের মতো জগন্নাথপুরে পূনাঙ্গমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী জগন্নাথপুরে আসছেন। এছাড়াও জগন্নাথপুরের সৈয়দপুরে গ্রামে অর্থমন্ত্রীর মামার বাড়ি থাকায় তাকে ঘিরে জগন্নাথপুরবাসীর মধ্যে অন্যরকম উৎসাহ বিরাজ করছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন উপলক্ষে জগন্নাথপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com