1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

রোশনারা আলী ব্রিটেনের পার্লামেন্টের সংসদীয় কমিটির সদস্য মনোনীত

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৪৭৫ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে :এবার ব্রিটেনের পার্লামেন্টের সংসদীয় কমিটির সদস্য মনোনীত হলেন সিলেটের রোশনারা আলী। সিলেটি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রোশনারা আলী হাউস অব কমন্সের এনার্জি ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মনোনীত হন। এর আগে তিনি ট্রেজারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা রোশনারা নতুন দায়িত্বলাভে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলায় আনন্দ দেখা দিয়েছে।

নতুন দায়িত্ব লাভে সন্তোষ প্রকাশ করে রোশনারা বলেন, ‘এই দায়িত্ব লাভে সরকারের এনার্জি ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক পলিসি পরীক্ষা নিরীক্ষার একটি সুযোগ তৈরি হলো।

এক্ষেত্রে ব্রিটেনের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে রোশনারা বলেন, ‘নবায়ন যোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলার একটি অভিজ্ঞতা লাভের সুযোগ দেবে নতুন দায়িত্ব’।

তিনি বলেন, ‘শ্যাডো ইন্টারন্যাশনাল মিনিস্টার থাকাকালীন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন ইস্যুতে ব্রিটেনের নেতৃত্ব গ্রহণের যে আকাঙ্ক্ষা দেখেছি দায়িত্ব পালনকালীন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষেই কাজ করবো’।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের শিকার দেশগুলোর সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে রোশনারা আলী শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার, শ্যাডো এডুকেশন মিনিস্টার ও ট্রেজারি সিলেক্ট কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া এনার্জি এন্ড ক্লাইমেট ইন্টেলিজেন্ট ইউনিট বোর্ডের মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com