1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

লক্ষ্যভ্রষ্ট গুলি কেড়ে নিল দোকানির প্রাণ

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ২২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: যশোর শহরে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে টিপু সুলতান (২২) নামে এক দোকানি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় সোহেল ওরফে ট্যাবলেট সোহেল নামে এক ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে গুলি ছোড়ে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত টিপু সুলতান শহরের টিবি ক্লিনিক মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সিঙাড়া-পুরির দোকানদারি করতেন। এই ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে র‌্যাবের টহল।
নিহত টিপুর মা ডালিম খাতুন জানান, প্রতিদিনের মতো আজ সকালেও দোকানদারি করছিলেন টিপু। এ সময় দোকানে বসে ছিলেন সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ট্যাবলেট সোহেল। তখন দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হয়। এই সুযোগে পালিয়ে যান সোহেল। সন্ত্রাসীরাও আবার একই মোটরসাইকেলে চেপে ষষ্ঠিতলাপাড়ার দিকে চলে যায়। এরপর স্থানীয়রা টিপুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কল্লোলকুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই টিপুর মৃত্যু হয়েছে। তার পরিবারের ভাষ্যমতে, টিপুর বুকে গুলিবিদ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক নারী জানান, বেলা ১১টার দিকে টিপুর দোকানে বসে থাকা ট্যাবলেট সোহেলকে খুন করতে দুটি মোটরসাইকেলে চেপে টিবি ক্লিনিক এলাকায় গিয়েছিল দুর্ধষ সন্ত্রাসী শুভ, শিশির, ইয়াসিনসহ পাঁচজন। তারা গুলিও ছোড়ে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানি টিপুর বুকে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যান টিপু।
ঘটনা শুনে কোতয়ালী থানার ইন্সপেক্টর আলমগীর হোসেন টিবি ক্লিনিক এলাকায় যান। তিনি সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, একদল সন্ত্রাসী আরেক সন্ত্রাসীকে মারতে গিয়েছিল। ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপু নামের এক নিরীহ দোকানি মারা গেছেন।
[এমকে]

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com