1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

লন্ডনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫০০ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-যুক্তরাজ্যের লন্ডনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন হয়েছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে্য একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিপাগল মানুষ বাঙালি । ২০০৭ সালে সেই ফুলকে বিকশিত করতে লন্ডনে শুরু হয় বিজয়ফুল কর্মসূচি। প্রতি বছরের মত এবারো পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে এ বছরের কর্মসূচি উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর লন্ডন সময় সন্ধ্যা ছয়টা এক মিনিটে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজয়ফুল কর্মসূচি ২০১৫। তাঁরা শহীদ মিনারে বিজয়ফুলের একটি রেফ্লিকা অর্পণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিজয়ফুল বুকে ধারনের পরে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীত গান।
লন্ডনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন এসময় স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। এরপর শিশু কিশোরদের কর্মশালা, কবিতা পাঠসহ পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের গান। কবি ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় কবিতা আবৃত্তি করেন, নূপুর, স্মৃতি আজাদ, মোহাম্মদ আব্দুল্লাহ, নজরুল ইসলাম, সামসুল জাকি স্বপন এবং মুক্তিযুদ্ধের চিঠি পাঠ করে শুনান আরফুমান চৌধুরী। মুক্তিযুদ্ধ ও দেশের গান পরিবেশন করেন, তন্নি, আলাউর রহমান এবং দিলু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com