1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

লন্ডন থেকে ২৮ প্রবাসী করোনা রোগী এলেন সিলেটে

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

 

যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে

সিলেটে আসা ২৮ যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গত রোববার নমুনা সংগ্রহের পর সোমবার (২৫ জানুয়ারি) আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। গত ২১ জানুয়ারি বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে তারা দেশে আসেন। এরপর নগরের বিভিন্ন হোটেলে তারা কোয়ারেন্টিনে ছিলেন। করোনা শনাক্তের পর এই যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের সোমবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-২০২’তে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন আসেন ১৫৭ প্রবাসী। সিলেটে আসার সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বিভিন্ন হোটেলে রাখা হয়। দেশে আসার পর নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ শনাক্ত হয়।

আগের নিয়ম অনুসারে, তাদের ৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা। এ হিসেবে সোমবার তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রোববার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।

করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।

বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, করোনাভাইরাসের পরীক্ষায় এসব যাত্রী পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদেরকে সিলেটের খাদিমপাড়াস্থ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com