1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ৬ জনের

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্স ও বাসের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। বুধবার বিকেল ৪টায় মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সকলে অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজন নারী ও ৫ জন পুরুষ। তবে নিহতের শুধুমাত্র অ্যাম্বুলেন্স চালকের পরিচয় পাওয়া গেছে।
এ বিষয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানিয়েছেন, নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক মো. আলমগীরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কুমিল্লার বাসিন্দা। নিহত অন্যান্যদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে এক নবজাতকের লাশ নিয়ে ঝালকাঠি যাচ্ছিল। আটিপাড়া এলাকায় পৌঁছলে বরিশাল থেকে যাওয়া কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন কাভার্ডভ্যানের পেছনে থাকা জিএম পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দেওয়ায় অ্যাম্বুলেন্স দুমরে-মুচরে যায়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচ যাত্রী ভেতরে আটকা পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় অ্যাম্বুলেন্স কেটে তাদের উদ্ধার করে।
এ সময় ৫ যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এক নারীর অবস্থা মুমূর্ষু ছিল। তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পথেই তিনি মারা যান।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com