1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

লিবিয়া হয়ে ইটালী যাওয়ার চেষ্ঠা ৩৭ বাংলাদেশী যুবক আটক

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ২১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ৩৭ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার ঊপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।
আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।
আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অতি সম্প্রতি লিবিয়ায় ঢোকার কথা জানিয়েছেন বলে দূতাবাসের ভাষ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com