1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

শপথ নিলেন ৩ মেয়র

  • Update Time : বুধবার, ৬ মে, ২০১৫
  • ১২০৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম:: নির্বাচনের এক সপ্তাহের মাথায় শপথ নিলেন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা। বুধবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের শপথ পড়ানো হয়।প্রথমে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তিন সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়ান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রামের আ জ ম নাছির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, লেখক সৈয়দ শামসুল হকসহ সহস্র নাগরিক কমিটির সদস্য, ঢাকার দুই মেয়রের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং তিন মেয়রের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী এলে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অধিকাংশকেই দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
গত ২৮ এপ্রিল তিনি সিটিতে এই নির্বাচনের পর ৩৬ ঘণ্টার মধ্যে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

তিন মেয়র পদের পাশাপাশি ঢাকা উত্তরে সাধারণ ওয়ার্ডে ৩৬ জন, নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন; দক্ষিণে ৫৭ জন সাধারণ ওয়ার্ডে ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিল এবং চট্টগ্রামে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে মেয়র পদে ৪৪ শতাংশ ভোট পড়ে। সাধারণ কাউন্সিলর পদে ঢাকার দুই ভাগে ৪১ শতাংশ, চট্টগ্রামে ৪৯ শতাংশ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪২ শতাংশ ভোট পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com