1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

শশুরবাড়ীর পুকুরে নববধুর কলসিবাঁধা লাশ

  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকার দোহারে বিয়ের তিন দিনের মাথায় শ্বশুরবাড়ির পুকুর থেকে নববধূর কলসিবাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার উত্তর জয়পাড়ার মিয়াপাড়া এলাকার পুকুর থেকে সোমবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিখা আক্তার (১৮) ওই এলাকার রুহুল আমীনের স্ত্রী।

ঘটনার পর থেকে রহুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম।

আটককৃতরা হলেন- রুহুলের চাচা মো. খোকন (৫০), মা আসমা বেগম (৪৫), বোন ফারিয়া আক্তার (১৮) এবং ভাবি মোহনা আক্তার (২০)।

স্থানীয়দের বরাতে ওসি সিরাজুল বলেন, দোহারঘাটা এলাকার কুয়েত প্রবাসী মো. সিরাজের মেয়ে শিখার সঙ্গে গত শুক্রবার রহুলের পারিবারিকভাবে বিয়ে হয়।

রোববার রাত থেকে শিখার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।

এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির পুকুরে কচুরিপানার নিচে গলায় কলসিবাঁধা অবস্থায় শিখার লাশ তার বাবার বাড়ির লোকজন খুঁজে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।

এদিকে লাশ পাওয়ার ঘটনায় শিখার আত্মীয়স্বজন ও স্থানীয়র রুহুল আমীনদের বাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া শিখা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করে শিখার গ্রামের লোকজন।

ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সিরাজুল।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com