1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

শান্তিগঞ্জে কাঁঠাল দ্বন্দ্বে আরেকজনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে

দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মুখলেছুর (৬০) নামের আরেক আহত বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি গ্রামের আছিরমামদের ছেলে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে। মঙ্গলবার (১১ জুলাই) নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান  আব্দুল বাসিত সুজন।

সোমবার নিহত হন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।
জানা যায়, গত সোমবার সংঘর্ষের পর স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের ভয়ে আত্মগোপন ছিলেন আহত বৃদ্ধা মুখলেছুর। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মৃত্যু হয় তার। নিহত বৃদ্ধার গ্রামের মালদার পক্ষের লোক বলে জানা যায়।

উল্লেখ্য, গত সোমবার সকালে মসজিদের কাঁঠাল নিলামের বিরোধের জেরে গ্রামে সরাইমরল ও মালদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে এই পর্যন্ত ৪ জন নিহত ও অন্তত ৩০ লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান জালিয়ে উভয় পক্ষের ৬ জন আটকে করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।
মখলছুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com