1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

শান্তিগঞ্জে চুরির অপবাদে কিশোরকে নির্যাতন

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামে জাল চুরির অপবাদে এক কিশোরকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। আহত কিশোরের নাম রোমান মিয়া (১২)। সে ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুল বারিকের নাতি ও আমির আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকাল ৫টায় উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের উত্তরে বরাউট হাওরে। রবিবার দুপুরে আহত কিশোর রোমান মিয়ার মা বিলকিছ বেগম বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কিলকিছ বেগমের আগের স্বামী আমির আলীর সাথে সংসার ভেঙ্গে গেলে ঘোড়াডুম্বুর গ্রামের জমির হোসেন কিলকিছ বেগমকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিলকিছ বেগম ২০১৯ সালে গৃহপরিচারিকার কাজ নিয়ে সৌদি আরবে চলে যান। তবে জমির হোসেনের সাথে এসময় তার মোবাইলে যোগাযোগ ছিল। বিলকিছ বেগম ২ বছর ৪ মাস গৃহপরিচারিকার কাজে থাকাবস্থায় জমির হোসেনের নামে ব্যাংকের মাধ্যমে দুই লক্ষ চুরানব্বই হাজার চারশত টাকা পাঠান।
সম্প্রতি কিলকিছ বেগম দেশে এসে তার পাঠানোর টাকার হিসাব চাইলে জমির হোসেনের সাথে বিলকিছ বেগমের ঝগড়া বিবাদ শুরু হয়। এর প্রেক্ষিতে গত শনিবার বিকাল ৫টায় উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের উত্তরে বরাউট হাওরে নৌকা যোগে মাছ ধরার জাল উঠাতে গেলে জমির হোসেন ও তার আত্মীয় স্বজন ছানাই মিয়া, জুবের আহমদ, কবির মিয়া ও জুনেদ আহমদ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিলকিছ বেগমের ছেলে রোমান মিয়াকে মারপিট করে পানিতে ফেলে হত্যার চেষ্টা চালায়। পরে রোমান মিয়াকে জমির হোসেন তার বাড়িতে নিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, ইউপি সদস্য সাইদুল ইসলাম রোমান মিয়াকে উদ্ধার করেন।
অভিযোগকারী কিলকিছ বেগম জানান, জমির হোসেন আমার সৌদি আরব থেকে পাঠানো সকল টাকা আত্মসাৎ করেছে। এখন আবার আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন জানান, জাল চুরির অপবাদ দিয়ে রোমান মিয়াকে আটকের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থরে উপস্থিত হয়ে বিষয়টি সামাধানের চেষ্টা করি। তবে হাওরের মধ্যে একা কিশোরকে নির্যাতন করা ঠিক হইনি। শুনেছি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) দেবাশীস সূত্র ধর জানান, কিশোরকে আটকের ঘটনার সংবাদ পেয়ে ঘোড়াডুম্বুর গ্রাম থেকে আহত অবস্থায় রোমান মিয়াকে উদ্ধার করেছি। পরে হাসপাতালে পাঠিয়েছি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, কিশোর নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com