1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

শান্তিগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউট ভবনে তালা

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পদায়নের প্রতিবাদে ভবনে তালা দিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
পাশাপাশি ক্যাম্পাসের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনও শিক্ষার্থীরা তালাবদ্ধ করে রাখে।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন – টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া, আপন মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটে যে অধ্যক্ষকে পদায়ন করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ নানান কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা এ ধরনের অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসে চাই না। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com