1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর মোল্লাহাটি গ্রামে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১টায় শ্যামনগর গ্রামে ঘটনাটি ঘটে ।

নিহত শ্যামনগর মোল্লাহাটি গ্রামের মাছুম মিয়ার মেয়ে নাছিমা বেগম (০৬) ও মারুফ মিয়ার  মেয়ে ফারহানা বেগম (০৫)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশু ফারহানা বেগম (০৫) ও নাছিমা বেগম (০৬) তাহাদের বসত বাড়ীর উঠানে খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে পার্শ্ববর্তী বেতখালী নদীতে পড়ে পানিতে ডুবে  যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুই বোনেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর গ্রামের ইউপি সদস্য মো. ইকবাল হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com