জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের জেলার ন্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। নিহত নজর উদ্দিন (৫৫) উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে ঘটে।
নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। ভোর ৪টার দিকে আমার স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় যান। অনেকক্ষণ পর তিনি ঘরে না আসায় আমি ঘর থেকে বেরিয়ে দেখি- আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ ঝুলছে। এসময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।
তিনি আরও বলেন, আমার ভাইয়ের মৃত্যু সন্দেহজনক। পারিবারিক কলহের জের ধরে আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহতের বোন হোসনারা বেগম বলেন, ঘটনার আগে বুধবার রাতে আমার ভাই আমাকে ফোন করে বলেছেন- ‘আমি বড় যন্ত্রনার মাঝে আছি।’
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো খালেদ চৌধুরী বলেন- খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে- এটি হত্যা না আত্মহত্যা।