1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

শান্তিগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২২৭ Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার শান্তিগঞ্জ থানায় বাক প্রতিবন্ধী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিসবাহ উদ্দিনকে আটক করেছে। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের আফরুজ আলীর ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে দরগাপাশা ইউনিয়নের ঐ বাক প্রতিবন্ধী কিশোরী বসত ঘরের পাশের মহাসিং নদীর ঘাটে থালা-বাসন ধোয়া ও পানি আনার জন্য যায়। তখন অভিযুক্ত যুবক মিসবাহ উদ্দিন ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় বাক প্রতিবন্ধী কিশোরীর বড় ভাইয়ের স্ত্রী দৌঁড়ে ঘটনাস্থলে আসলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে ওই কিশোরীর পিতা শান্তিগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দিলে রাতেই শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত মিসবাহ উদ্দিন কে আটক করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বুধবার দুপুরে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com