জগন্নাথপুর২৪ ডেস্ক:::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে মহাপরিকল্পনা করেছে। আগামী কয়েক বছরের মধ্যে তা বাস্তবায়ন হবে। ইতোমধ্যে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। না হলে একাত্তরের পরাজিত শক্তি আলবদর-আলশামসের উত্তরসুরীরা সুযোগ পেয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামের মানুষের জন্য বিদ্যুৎ থেকে শুরু করে নলকূপ, স্যানিটেশন, রাস্তা, ব্রীজ নির্মাণ করেছেন।
শুক্রবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওয়ায় উপজেলার ১২৩ জন উপকারভোগীদের মাঝে নগদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজেন, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, সুনামগঞ্জ গর্ণপূর্ত নির্বাহী প্রকৌশলী মমিনুল হক, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, আমিনুর রশীদ আমিন,মনির উদ্দিন, আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামের মানুষকে ভালবাসেন, সম্মান করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছেন। হাওরের লোক, গ্রামের লোকের প্রকৃত বন্ধু শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা গ্রাম পর্যায়ে চিকিৎসা ক্ষেত্রেও কমিউনিটি ক্লিনিক স্থাপন করে জনগণের মাঝে স্বাস্থ্যসেবার দ্বার উ¤েœাচন করে দিয়েছেন। শেখ হাসিনা চান, শহরের সুবিধাগুলি গ্রামের জনগণ যেন পান।
মন্ত্রী বলেন, এ উপজেলায় আমার মায়ের নামে মহিলাদের জন্য কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। এটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে। আরেকটি প্রতিষ্ঠান শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের মাধ্যমে আরো উচ্চতর ডিপ্লোমা লেভেলে শিক্ষা দেয়া হবে। সরকার সুনামগঞ্জবাসীর জন্য জগন্নাথপুরে আরেকটি কৃষি ইনস্টিটিউট স্থাপন করছে,সেখানেও ট্রেনিং প্রদান করা হবে। সুনামগঞ্জে আরেকটি প্রতিষ্ঠান কারিগরি বিটাক স্থাপন করা হচ্ছে। দেশের মূলভিত্তি গ্রাম, আর এই গ্রাম থেকেই জনগণের জীবন মান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার টেকনিক্যাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। আগামী দিনেও গ্রামের মানুষের উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
Leave a Reply