1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ৪৩ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে মাইকিং ও পোস্টার লাগানোর হিড়িক। শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউপিতে ৪৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৪৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর দেশের ১ হাজার ৭টি ইউনিয়নের সাথে শান্তিগঞ্জ উপজেলা ৮টি ইউনিয়নেও অনুষ্ঠিত হবে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল থেকে চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
এর মধ্যে শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান জিতু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান (আনারস), আব্দুল্লাহ মিয়া (চশমা), কবির আহমদ (মোটর সাইকেল)। জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মাসুদ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাছিত সুজন (ঘোড়া), হাছান মামুদ তারেক (মোটর সাইকেল), রাজা মিয়া (টেবিল ফ্যান), ফরিদুর রহমান (আনারস), জহির উদ্দিন (চশমা), হাজী আব্দুল লতিফ কালা শাহ (অটো রিক্স), ওয়ারিছ উদ্দিন (খেজুরগাছ)। পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জগলুল হায়দার (নৌকা), স্বতন্ত্র নুরুল হক (আনরস), জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী সজিব আহমদ (খেজুরগাছ)। পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র মাসুক মিয়া (আনারস), আক্কাস খান অপু (ঘোড়া), আলাল মিয়া, (অটোরিক্সা) বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন (চশমা) কামাল হোসেন (মোটর সাইকেল), জয়নাল আবেদীন (টেবিল ফ্যান)। দরগাপাশায় ইউনিয়নে আওয়ামী লীগ (সমর্থিত প্রার্থী মনির উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নেছার আলম (ঘোড়া), সুফি মিয়া (চশমা), মাছুদুল হাসান (আনারস)।
পূর্ব বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ মসফিকুর রহমান, রুবেল মিয়া, ছালেক উদ্দিন, জমির হোসেন।
পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাশ (নৌকা), স্বতন্ত্র লুৎফুর রহমান জায়গীরদার খোকন (চশমা), সফিকুল ইসলাম (মোটর সাইকেল), মফিজুর রহমান(খেজুর গাছ), নুর মিয়া (ঘোড়া), শামছুল আলম ভূইয়া (আনারস)। পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম রাজা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন (চশমা), শহীদুল ইসলাম (ঘোড়া), বদরুজ্জামান (আনারস), হারুনুর রশীদ তালুকদার (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন। সকল প্রার্থী প্রতীক পাওয়ার পরই প্রার্থীর কর্মী সমর্থকরা মিছিল স্লোগানে উপজেলা পরিষদ চত্বর ও অলিগলি মুখরিত করে তোলে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com