1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শাল্লায় করোনায় আক্রান্ত ৩ জন

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৬৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাল্লা উপজেলায় প্রথম বারের মত ৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলার ২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে।

করোনা আক্রান্ত হলেন, উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আদিল মিয়া (২৬), শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের লাল মিয়া ওরফে কামাল এবং শাল্লা সদর হাসপাতালের গাড়ির চালক। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবাই বাইরের জেলা থেকে কিছুদিন পূর্বে এসেছেন।

সরকারি সূত্রে জানা যায়, ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর থেকে এখন পর্যন্ত প্রায় ৮শত লোক্ এসেছে। তবে কয়েক দিনের মধ্যে কমপক্ষে ২ থেকে ৩ হাজার লোক শাল্লা বিভিন্ন পথে প্রবেশ করেছে বলে জানা গেছে। মাত্র ২৪ জনের নমুনা সংগ্রহের মধ্যে ৩ জন শনাক্ত হয়েছেন। এখন ৩ হাজারের মধ্যে কতজন হবে এই আতংক বিরাজ করছে উপজেলার সর্বত্র।

শাল্লা হাসপাতালের আরএমও ডা. আবুল ফাত্তাহ সাদী জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা ল্যাবে শাল্লার ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। এদের মধ্যে তিন জনের শরীরে করোনা ফলাফল পজেটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, জানান করোনা বিশেষায়িত ল্যাবে গতকাল বৃহস্পতিবার টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে নতুন করে ১৬ জনের করোনা ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে ৩ জন শাল্লা উপজেলার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com