1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

শাল্লায় দুর্নীতিগ্রস্ত শিক্ষা কর্মকর্তা ফেরদৌসকে বদলী

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ২৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠার পর শাল্লা উপজেলা থেকে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসকে বদলী করা হয়েছে। শাল্লা থেকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বদলী করা হয়েছে তাকে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে বদলীর এই আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাধিক সূত্র। মোহাম্মদ ফেরদৌসের বদলীর আদেশটি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে ইমেইলে
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইমেইলে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন,‘ আমি অফিসের কাজে ঢাকায় আছি। শুনেছি শাল্লা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসকে ময়মনসিংহের ফুলপুরে বদলী করা হয়েছে। সুনামগঞ্জে এসে বিষয়টি দেখব।’
প্রসঙ্গত, শাল্লা উপজেলা থেকে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাত, বদলী বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সুনামগঞ্জ থেকে অন্য জেলায় বদলীর জন্য অনুরোধ করেন সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com