1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শাল্লায় বিষ পান করে মায়ের পর ছেলের মৃত্যু

  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিষপানে মায়ের মৃত্যুর একদিন পর একই ঘটনায় মঙ্গলবার সন্তানের মৃত্যু হয়েছে। শাল্লার সুলতানপুর গ্রামে গত সোমবার দুই শিশু সন্তানসহ বিষপান করে মৃত্যু হয় আঁখি আক্তার (২৬) নামের এক গৃহবধূর। এ ঘটনায় দুই ছেলে তাৎক্ষণিক বেঁচে গেলেও আজ মঙ্গলবার দুপুরে রবিউল মিয়া (৫) নামে তার ছোট সন্তান মারা গেছে। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রবিউল মিয়ার।
জানা যায়, পারিবারিক কলহের জেরে সোমবার গৃহবধূ আঁখি আক্তার ও তার দুই সন্তানকে নিয়ে বিষপান করেছিলেন। পরে গৃহবধূ আঁখি আক্তারের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃৃত্যু হয়। তার দুই সন্তানকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেখানেই ছোট ছেলে রবিউলের মৃৃত্যু হয়। বিষপানের বিষয়টি তদন্ত করছে পুলিশ।
শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত আঁখি আক্তার শাল্লার সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) তাদের সন্তান। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার হাওরে মাছ ধরতে যান শামসুল হক। দুপুরে বাড়ি এসে দেখতে পান স্ত্রীসহ তার দুই সন্তান মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে। এ সময় সন্তানরা জানায় তাদের বিষ খাওয়ানো হয়েছে। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের সিলেট নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে যাওয়ার পথে আঁখি আক্তার মারা যান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com