1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শাল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শাল্লা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন মৃত্যু হয়েছে। বজ্রপাতে মারা যাওয়া রিটন মিয়া (৩৮) শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শসারকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
জানা যায়, কয়েকদিন আগে শ্বশুর বাড়ি শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুরে এসেছিলেন রিটন মিয়া। আজ বুধবার বিকালে গ্রামের অন্যদের সাথে ছায়ার হাওরের মাউতির কাটা বাঁধের পাশে মাছ ধরতে যান তিনি। সন্ধ্যা ৭টা দিকে হঠাৎ বজ্রপাতে রিটন মিয়া আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার (রিটন মিয়া) মৃত্যু হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com