1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শাল্লায় হামলা: প্রধান আসামি স্বাধীন ৫ দিনের রিমান্ড

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারসহ ৩০ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে স্বাধীনকে পাঁচ দিনের ও বাকি ২৯ জনের দুদিন করে রিমান্ডের নিদের্শ দেন আদালত।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় পুলিশ স্বাধীন মেম্বারকে ১০ দিনের রিমান্ড আবেদন করা আদালত তার পাঁচ দিনের মঞ্জুর করেন। এ ছাড়া অন্য আসামিদেরও পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইয়ে এক ধর্মীয় সমাবেশে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন স্থানীয় এক যুবক। এ ঘটনা কেন্দ্র করে হেফাজতের কর্মী-সমর্থকরা বুধবার সকালে নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা চালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com