1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

শাল্লায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০০ Time View

দেলোয়ার রহমান দিলু : শাল্লা (সুনামগঞ্জ) থেকে : শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচীর আওতায় পল্লী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে, উপজেলা গণমিলণায়তনে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আসিফ বিন ইকরামের সভাপতিত্বে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) এর ট্রেনিং অফিসার মোঃ নূরুল আলমের সঞ্চলনায় ১৩ ফেব্রুয়ারী শনিবার বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আপ্তাব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান, শাল্লা ইউ/পি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, হবিবপুর ইউ/পি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পল্লী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রীনা বিশ্বাস। বক্তব্য রাখেন পল্লী মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম ও স্থানীয় প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ শিশুর প্রতি সহিংসতা রোধে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণের লক্ষ্যে সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধ বিষয়ে জোড়ালো বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com