1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

শাশুড়িকে হত্যা করে ছেলের বউকে ধর্ষণ

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: চাঁদপুরের ফরিদগঞ্জে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর তার ছেলের বউকে ধর্ষণ করেছে দূর্বৃত্তরা। উপজেলার দেইচর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। পুলিশ বৃদ্ধা মনোয়ারা বেগমের লাশ উদ্ধারসহ ছেলের বউকে ডাক্তারি পরীক্ষার জন্য থানায় নিয়ে গেছে। ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে শামিম নামের একজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন শেষে থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, ভোরে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান।
এসময় স্থানীয় সর্দার বাড়ির প্রবাসী ইউনুছ মিয়ার পাকা দালানে খাটের উপর বৃদ্ধার লাশ পড়েছিল।
ধর্ষণের শিকার ওই নারী জানান, শাশুড়িসহ তিনি একই বিছানা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুইজন অজ্ঞাত পরিচয় লোক ঘরে ঢুকে তার শাশুড়িকে হত্যা করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
থানা পুলিশ আরো জানিয়েছে, এ সময় ওই ঘরে মৃতের ছোট ছেলে জাহিদুল ইসলাম (১৬), মেয়ে ইয়াছমিন আক্তার কবিতা ও তার স্বামী নাছির উদ্দিন (২৬)সহ অন্যরা ঘুমিয়েছিলো। তবে জোর করে ঘরে প্রবেশ করার কোন আলামত খুঁজে পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় পাশের বাড়ির শামিম হোসেন (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার শরীরে ও কাপড়ে আলামত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com