1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক-১

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৪৬৫ Time View

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

আটক যুবকের নাম মোহাম্মদ রাজিব দেওয়ান (৩৫)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।

এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই যাত্রী। এ সময় তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে ওই যাত্রী অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম।

এসব বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।

সুত্র–কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com