1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

শাহবাগ থানা ঘেরাও করলেন ঢাবি শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাবি সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে শাহবাগ থানা পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টা আলটিমেটাম শেষ হওয়ার পরই দুপুর ১২টায় শাহবাগ থানা ঘেরাও করেন তারা।

 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজু ভাস্কর্যের সামনে এসে সাম্য হত্যার বিচারের দাবিতে সংহতি জানান।

এরই মধ্যে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠক শেষে সাম্য হত্যার বিচারের সার্বিক পরিস্থিতি এবং অগ্রগতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর কথা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com